Main Menu

বর্জ্য থেকে উৎপাদন হবে জৈব সার

Manual2 Ad Code

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) ও জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে গত সোমবার (২৪ ফেব্রয়ারী) একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Manual1 Ad Code

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আকু জিকিন কোম্পানির প্রেসিডেন্ট ওশিহিরো ইয়ামাডা নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি অরগানিক ফোরটি মিনিটিস ডেমোনেস্ট্রেশন মেশিন (Organic 40 minutes demonstration Machine) অনুদান হিসেবে দিবে।

এই মেশিনে বর্জ্য থেকে ৪০ মিনিটে ৬০ মেট্রিক টন জৈব সার উৎপাদন করা সম্ভব হবে।
প্রথমে মেশিনটি অনুদান হিসেবে দেওয়া হলেও পরবর্তীতে জাপান সরকারের অর্থায়ন প্রতিষ্ঠান ওডি-এর অতি স্বল্প সুদে ঋণ নিয়ে ক্রয় করা হবে।

Manual2 Ad Code

গাজীপুর সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কে এম জহিরুল ইসলাম, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৩৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code