বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
নিহতদের একজনের নাম দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার। কচি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে। আরেকজনের নাম সোনিয়া। তিনি ভোলার মাছদেলছড়িয়ার রুহুল আমিনের মেয়ে; ভাই রুবেলের সঙ্গে মিরপুরের শাহআলীতে থাকতেন।
হাজী মোহাম্মদ জসিম উদদীন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাতে আমি সেতু ভবনের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর ভিড় লক্ষ করি। কাছে গিয়ে দেখি, দুই নারীসহ একটি স্কুটি রাস্তার ওপর পড়ে আছে। পরে আমার গাড়িতে করে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা জানান, একজন আগেই মারা গেছেন। আরেকজন হাসাপাতালে নেওয়ার পর মারা যান।
বনানী থানার উপ-পরিদর্শক এসআই আফজাল হোসেন জানান, রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্কুটি সড়কের ওপর পড়ে থাকতে দেখি। স্কুটির নম্বর প্লেটের ওপরে প্রেস লেখা রয়েছে। পরে ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে দুই নারীর লাশ পাই।
পুলিশ জানায়, অফিস থেকে রাতে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্কুটিতে প্রেস লেখা থাকায় প্রথমে মনে হয়েছিল তারা সাংবাদিক। তবে তারা সাংবাদিক নন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রাজধানীর ডেমরায় রাতে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠন
Manual5 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed