Main Menu

ঢাবির ৫ শিক্ষককে অব্যাহতি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষকতার চাকরি থেকে পাঁচজন শিক্ষককে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অননুমোদিতভাবে কাজে যোগদান না করায় চার শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আর এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় তার আবেদনের পরিপ্রেক্ষিতে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই পাঁচ শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Manual4 Ad Code

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

Manual6 Ad Code

তিনি বলেন, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও অননুমোদিতভাবে কাজে যোগদান না করায় কামরুল ইসলাম, ইয়াসমিন আকতার, মো. মহসীন ও রাদিয়া তাইসিরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মো. আজমেরী ফেরদৌসকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code