Main Menu

কমলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান, আয়েছ মাহমুদ ও সঙ্গীয় ফোর্সসহ দেওড়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

Manual4 Ad Code

আটকরা হলেন, উপজেলার বেমাড়ীটিলা এলাকার মৃত রবিদাস বারাইকের ছেলে মিন্টু বারাইক (৩৮) ও হাজারীভাগ এলাকার মৃত দিগেশ মুন্ডার ছেলে দিনেশ মুন্ডা (৬০)।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code