Main Menu

কমলগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দীর্ঘদিন দ্বিধাবিভক্তি থাকার পর অবশেষে জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মো. আব্দুল মুকিতকে আহবায়ক, গোলাম কিবরিয়া সফিকে যুগ্ম আহবায়ক ও মো. দুরুদ আহমদকে সদস্য সচিব করে কমলগঞ্জ উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

Manual6 Ad Code

গত ১৮ ফেব্রয়ারি মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমানের সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান এই কমিটি অনুমোদন করেন।

Manual3 Ad Code

উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আগামী ৬০ দিনের মধ্যে অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে সকল ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করে উপজেলা কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

Manual2 Ad Code

কমিটির অন্য সদস্যরা হলেন শফিকুর রহমান চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, আলম পারভেজ সোহেল, পুষ্প কুমান কানু, অ্যাড আব্দুল আহাদ, আতাউর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন বাবু, আবুল হোসেন, মো. মোতাহের আলী, ওলি আহমদ খান, মোছা: জাহেদা আক্তার, জেহাদ আহমেদ চৌধুরী, মো. ফজলুর রহমান জুয়েল, মো. আবদাল হোসেন, জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম, সিপার আহমদ তরফদার, মো. লোকমান হোসেন চৌধুরী, আহমেদুর রহমান খোকন, নজরুল ইসলাম মনির, তোয়াবুর রহমান তবারক, মোস্তফা মিয়া, ল²ীমোহন সিংহ, নারায়ন রাজভর, মুজিবুর রহমান মুকুল, আব্দুল মন্নাফ (মেম্বার), সৈয়দা আখলেছা বেগম ও মো. আলী বখত।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code