Main Menu

দক্ষিণ সুরমা থেকে কিশোরী নিখোঁজ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে আখি আক্তার নামের ১২ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ আখি আক্তার দক্ষিণ সুরমার ঝালোপাড়া স্কুল রোডের ৭নং শহীদ মিয়ার বাড়ির সুমি আক্তারের মেয়ে। এ ঘটনায় নিখোঁজের মা সুমি আক্তার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

Manual6 Ad Code

সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, আখি আক্তার গত ১৯ ফেব্রয়ারি বুধবার বিকেল ৩টার দিকে কাউকে কিছু না বলে ঝালোপাড়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল হলুদ রঙের ওড়না, লাল ও সাদা রঙের কামিজ, রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, লম্বায় আনুমানিক ৫ ফুট।

এব্যাপারে নিখোঁজ আখি আক্তারের মা সুমি আক্তার জানান, আমার মেয়ে হারিয়ে যাওয়ার পর থেকে আমি যখন দিশেহারা হয়ে খোজাঁখুজিতে ব্যস্ত, ঠিক দুদিনের মাথায় অপরিচিত একটি মোবাইল থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। অপরিচিত ঐ ব্যক্তি আমার মোবাইল ফোনে জানান, ‘এটা কোন জায়গা’ পরে আমি ঐ নাম্বারে ফোন করলে অপরিচিত ঐ ব্যক্তি জানান, ‘শিমু’ নামের একটি মেয়ে নাকি সুমি আক্তারের মোবাইলে ফোন দেন। এর পর থেকে আর ঐ নাম্বারে বার বার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Manual8 Ad Code

উল্লেখ্য, কেউ মেয়েটির সন্ধান পেলে দক্ষিণ সুরমা থানা অথবা ০১৩০১ ৭৪৭৩৮৪ ও ০১৩০১ ০৭৭২৫৪ নম্বর মোবাইলে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code