Main Menu

ত্রয়োদশ কেমুসাস বইমেলা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ১৪ দিনব্যাপী ত্রয়োদশ কেমুসাস বইমেলা রোববার থেকে শুরু হয়েছে। দেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) প্রাঙ্গনে রোববার বিকেলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমাদের প্রাণের সংগঠণ আর কেমুসাস বইমেলা আমাদের ঐতিহ্যের স্মারক। কেমুসাস বইমেলাকে উৎসবমুখর করে তুলতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। বইপ্রেমীদের অংশগ্রহণে কেমুসাস বইমেলা তরুণ প্রজন্মকে বইমুখী করতে সহায়তা করবে এই প্রত্যাশা।’

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাপড়ি, সাহিত্য রস প্রকাশনী, ভাষা ৫২, আত্তাকওয়া ইসলামিক সেন্টার, পান্ডুলিপি প্রকাশন, বন্ধন পাবলিকেশন, মালঞ্চ বুক সেন্টার, আদর্শ, কালান্তর প্রকাশনী, অন্যমাত্র বুক শপ, কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন, জসিম বুক হাউস, মারুফ লাইব্রেরি, শাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার, আবিদা লাইব্রেরি, সিলেট লেখিকা সংঘ, বাসিয়া প্রকাশনী, চিলেকোঠা প্রকাশন, ঘাস প্রকাশন, শৈলী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ।

বইমেলা উপকমিটির সদস্য সচিব নাজমুল হক নাজুর সঞ্চালনায় এবং বইমেলা উপকমিটির আহবায়ক কর্ণেল সৈয়দ আলী আহমদের সমাপনী বক্তৃতায় অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন কেমুসাসর সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, কেমুসাসর সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, প্রফেসর নন্দলাল শর্মা, ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী (অব.), কবি এ.কে শেরাম, কেমুসাসর সহসভাপতি আব্দুল হামিদ মানিক, গবেষক মনোজ বিকাশ দেব রায় ও কবি মুহিত চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন, প্রফেসর ডা. মৃগেন কুমার দাশ চক্রবর্তী, এডভোকেট আব্দুস সাদেক লিপন, এডভোকেট আব্দুল মুকিত অপি, জাহেদুর রহমান চৌধুরী, ডা. মোস্তফা শাহজামান বাহার, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সাহেদ হোসাইন, শক্তি পদ দত্ত, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন ও মো. নাসির হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed