সুনামগঞ্জে দুই মটর সাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি থেকে শহরতলির মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক মোটর সাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ২জন গুরুত্বর ভাবে আহত হয়েছেন । তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত দুজন হলেন- কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার নাসির মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার শামছুন নুরের ছেলে পাবেল। ২জনের বয়সই ১৮ বছর। গুরুত্বর আহতরা হলেন আশিক ও শাকিলনূর।
সন্ধ্যায় এই ঘটনার পর স্থানীয়রা ৪জনকেই সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে এই ৪জন অতিরিক্ত গতিতে সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান নিহতের কথা নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed