মাধবপুরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামে পুকর থেকে ৫ ও ৬ বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বুধবার (১২ ফেব্রয়ারী) বিকেলে রাস্তার পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে দেখতে পান স্থানীয়রা। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো- চক রাজেন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাহাত মিয়া (৬) ও হুমায়ুন মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৫)। উভয়েই স্থানীয় হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।
ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল বলেন, রাহাত ও তানিয়া সকালে বিদ্যালয়ে গিয়ে আর ফিরেনি। এক পর্যায়ে বিকেলে স্থানীয়রা তাদেরকে স্কুল থেকে বাড়ি যাওয়ার রাস্তার পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পানিতে পড়েই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed