Main Menu

ওসমানীনগরে তিন লাইব্রেরীকে জরিমানা

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে অবৈধ নোটবই বিক্রির দায়ে তিনটি লাইব্রেরীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালাবাজার ও তাজপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা: তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সঙ্গে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী।

অভিযানকালে তাজপুরের পুথিঘর ৫শ’ টাকা ও তাজ লাইব্রেরীকে ২ হাজার টাকা এবং গোয়ালাবাজারের বইঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিন লাইব্রেরী থেকে ৬২৪টি নিষিদ্ধ নোটবই জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার বলেন, নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর আওতায় তিন লাইব্রেরীকে জরিমানা করা হয়েছে ও ৬২৪টি নিষিদ্ধ নোটবই জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed