Main Menu

সিলেটে নিখোঁজ স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড় এলাকার ভাটাটিকর থেকে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রায় দুই সপ্তাহ পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঢাকার একটি বাসায় এক মহিলার হেফাজতে ছিল সে। উদ্ধার হওয়া স্কুলছাত্রী হামাদানা সাদিয়া সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

Manual8 Ad Code

বুধবার দুপুরে ঢাকার সায়দাবাদের নিকটবর্তী একটি বাসা থেকে তাকে নিয়ে আসেন তার বাবা টিলাগড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা বুরহান উদ্দিন ক্বাসেমী। তার সাথে ছিলেন টিলাগড়ের আজমির রেস্টুরেন্টের স্বত্তাধিকারী আবুল কালাম।

Manual5 Ad Code

আবুল কালাম জানান, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় মায়ের উপর রাগ করে বাসা থেকে বের হয়ে সা’দিয়া ঢাকাগামী একটি বাসে উঠে। বাসে তার পাশে বসা ঢাকার এক মহিলা তাকে বাসায় নিয়ে আশ্রয় দেন। কিন্তু সাদিয়া তার সিলেটের ঠিকানা না বলায় তাকে ফেরত পাঠাতে পারছিলেন না ওই মহিলা।

Manual3 Ad Code

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিয়া নিখোঁজের বিষয়টি জানতে পেরে তিনি পরিবারের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে বুধবার দুপুরে গিয়ে সাদিয়াকে ওই বাসা থেকে নিয়ে আসা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code