সিলেটের অপরিচ্ছন্ন সড়কে মন খারাপ রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: অপরিচ্ছন্ন সড়ক নিয়ে নিজের মন খারাপের কথা বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সমবার্তনে নিজের বক্তব্যের শেষ দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘শাহাজালাল ও শাহপরানের এ পবিত্র ভূমির রাস্তাগুলো ঘুরে আমার মন খারাপ হয়ে গেছে। ধারণা করেছিলাম রাস্তা আরো পরিষ্কার থাকবে। এখানে সেখানে পলিথিন, কলার বাকল, কাগজ পড়েছিল। বিদেশের রাস্তা-ঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়, অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগে একবারও ভাবে না। তাদের পরিষ্কারের মানসিকতা হারিয়ে গেছে।’
এক্ষত্রে তিনি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে বলেন।
শাবির সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
সমাবর্তনে ২০০০-০১ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ৬ হাজার ৭৫০ জন গ্র্যাজুয়েটের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয় রাষ্ট্রপতি স্বর্ণপদক।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed