Main Menu

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলের লাশ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শোয়ার ঘর থেকে এক প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার কাউন্নারা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

নিহতরা হলেন- সৌদিপ্রবাসী মঞ্জুর রহমানের স্ত্রী পারভীন আক্তার (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৫)।

সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, কাউন্নারা গ্রামের বাড়িতে শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। বুধবার রাতের খাবার খেয়ে পারভীন ও তার ছেলে এক ঘরে এবং পারভীনের শ্বশুর-শাশুড়ি অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে পারভীনের ঘরের দরজা খোলা দেখে শ্বশুর আবদুর রহমান ভেতরে যান।

Manual1 Ad Code

এ সময় তিনি ছেলের বউ ও নাতির লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Manual8 Ad Code

ওসি বলেন, পারভীনকে গলা কেটে ও শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code