সিলেটে সামসাং শো-রুমে চুরি, ৯ লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টাস্থ আরএন টাওয়ারে সামসাং মোবাইল শো-রুমে মঙ্গলবার রাতে এক দূ:সাহসীক চুরির ঘটনা ঘটেছে। চোর দল শো-রুমের দুটি তালা ভেঙ্গে প্রায় ৯ লক্ষ টাকার মোবাইল সেট ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে গেছে। শো-রুমের মালিক মিসবাহুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
চুরির ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতয়ালী থানার ওসি সেলিম উদ্দিন, এসআই আব্দুল মান্নানসহ পিবিআইর ওসি রুপক।
মোবাইল শো- রুমের মালিক মিসবাহুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তার শো-রুমের ম্যানেজারসহ কর্মচারীরা ব্যবসা শেষে মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান।
মার্কেটে রাতে কোন পাহারাদার না থাকায় রাতের কোন এক সময় অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের দুটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শো-রুমে থাকা প্রায় ৯ লক্ষ টাকা দামের সামসাং মোবাইল সেট ও নগদ ৪১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে মার্কেটের পাহারাদার এসে শো-রুমের তালা ভাঙ্গা দেখে শো-রুমের ম্যানেজার ফুহাদকে খবর দিলে তিনি এসে ভিতরে প্রবেশ করে হতবাক হয়ে যান।
তিনি বিষয়টি মিসবাহুল ইসলামকে অবগত করলে তিনি এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা আরএন টাওয়ারে আসলে চুরির বিষয়টি তুলে ধরেন শোরুমের মালিক মিসবাহুল ইসলাম। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এসময় পরিদর্শনে আসা পিবিআই পুলিশ পরিদর্শক রুপক জানান, চুরির বিষয়টি দেখে আমরা হতবাক হয়েছি। অতি সুকৌশলে শো-রুমটি চুরি করা হয়েছে। আমরা কিছু আলামত সংগ্রহ করেছি তা পরিক্ষা করে দেখা হবে।
পরিদর্শনে আসা কোতয়ালী থানার এসআই আব্দুল মান্নান জানান, চুরির ঘটনার খবর পেয়ে ওসি স্যার আমাকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পরিদর্শন করেন। তবে আরএন টাওয়ার বিশাল একটি মার্কেট, এখানে রয়েছে ব্যাংকসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্টান। তবে নেই কোন সিসি ক্যামেরা, কিংবা নিজস্ব পাহারাদার। এ সুযোগটাই কাজে লাগিয়েছে চোরেরা। চুরির মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে জানান তিনি।
Related News
সিলেটে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে এক যুবকেরRead More
রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর: বাসদ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ীRead More



Comments are Closed