নেত্রকোনায় ঢাবির শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার পৌরশহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মানববন্ধন করেছে সচেতন সমাজসহ বিভিন্ন বেসরকারী সংগঠন।
বুধবার (৮ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় শহরের পৌরসভার সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সুজন সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সচেতন মহলের স্বপন পাল, নারী নেত্রী বেগম রোকেয়া, নারী নেত্রী কোহিনুর বেগম, সাংবাদিক সঞ্জয় সরকার সহ বিভিন্ন ইলেক্ট্রন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতকি সংগঠনের লোকজনসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।এসময় তারা ধর্ষণের বিরোদ্ধে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারাদেশে সংগঠিত সকল ধর্ষনের ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন। এছাড়াও একটি বিশেষ নিরাপত্তা এলাকার ভেতরে এমন ঘটনা উদ্বেগ জনক বলে মন্তব্য করেন। দোষীদের দ্রæত আইনের আওতায় এনে বিচার দাবী জানান।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual2 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed