Main Menu

ইবি শিক্ষক সমিতির দায়িত্ব গ্রহণ সম্পন্ন

Manual7 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নব নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, সমিতির সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. কামাল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এছাড়াও সহ-সভাপতি প্রফেসর ড. মেহের আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিনা নাসরিন, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমান, সহকারী অধ্যাপক ড. আনিচুর রহমানসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ড. কাজী আখতার হোসেন বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠন। আমরা আমাদের কাজ যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সমিতি এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।’

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ে ইবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আওয়ামীপন্থী প্যানেল থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন সভাপতি এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমন্বিত প্যানেল থেকে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code