সিলেটে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১২ বছরের কিশোরীকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী লিটন মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানার এসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এসআই ইবাদুল্লাহসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে লিটনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার নোয়াগাঁও গ্রামের আব্দুল নুরের ছেলে আসামি লিটন গত ৩ জানুয়ারি একই এলাকার পানিউমদা গ্রাম থেকে অপহৃত কিশোরীর মা ও ভাইকে চাকুরীর প্রলোভন দিয়ে সিলেট শহরে নিয়ে আসে। পরবর্তীতে লিটন মিয়া কিশোরীর মা ও ভাইকে নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের একপাশে রেখে কিশোরীকে নিয়ে পালিয়ে যায় এবং তার মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।
পরে কিশোরীর মা অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে এই সংক্রান্তে কোতোয়ালি মডেল থানার সাধারণ ডায়েরি ( জিডি নং-২০৬, তাং-০৩/০১/২০২০ খ্রিঃ) করেন। উক্ত জিডির ভিত্তিতে এসি কোতোয়ালি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রোববার (৫ জানুয়ারি) আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। পরে করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস মো. জেদান আল মুসা।
Related News
সিলেটে ২৫ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা, এসএমপি’র বিশেষ নির্দেশনা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এইচএসসি, এইচএসসিRead More
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীকে ১ কোটি টাকার অনুদান
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের চিকিৎসাধীন ২০০ জন সুবিধাবঞ্চিত ওRead More



Comments are Closed