সিলেটে যুবলীগ নেতাসহ পাঁচজন কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: জালিয়াতির মাধ্যমে আমমোক্তারনামা তৈরির অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ পাঁচজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (৬ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া পাঁচজনের তিনজন হচ্ছেন, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবীর ও জামাল উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, সিলেট শহরতলীর খাদিমনগরে ভুয়া আমমোক্তারনামা তৈরি করে জায়গা দখলের চেষ্টার অভিযোগে গত বছরের জুলাইয়ে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করেন খাদিমনগরের আটগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে গৌছ উদ্দিন রিপন।
ওই মামলায় সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির ও জামাল আহমদসহ পাঁচজন। এসময় বিচারক মিজানুর রহমান ভুঁইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Related News
জুলাই হত্যায় ৩ পুলিশের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমিরRead More
সিলেটে সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরিফ, গৌছ, বাবরসহ খালাস ৯
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টাRead More



Comments are Closed