ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার!
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে আট কোটি ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির মাশহাদ শহরে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ-সমাবেশের আয়োজকরা বলেন, ইরানের আট কোটি জনগণের প্রত্যেকে এক ডলার করে দান করলে তা আট কোটি ডলারে দাঁড়াবে। যে কেউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারবে বা তার মাথা এনে দিতে পারবে তাকে এই আট কোটি ডলার পুরষ্কার দেওয়া হবে।
তবে ইরান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয় নি।
ইরানের নীতি নির্ধারণে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের কুদস বাহিনীর প্রধান। শুক্রবার বাগদাদে মার্কিন হামলায় নিহত হন তিনি। ইরান এই হত্যাকাণ্ডের ‘চরম বদলা’ নেওয়ার ঘোষণা দিয়েছে।
Related News
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্যের কারাবালেদায় ধসে পড়া ভবনেRead More
ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালীRead More



Comments are Closed