Main Menu

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে এমসি কলেজে বিক্ষোভ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে মিছিল নিয়ে সবগুলো রাজনৈতিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা প্রধান ফটকে যায়। এসময় তারা সিলেট-তামাবিল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

Manual1 Ad Code

বিক্ষোভকারী শিক্ষার্থীরা দ্রুত ধর্ষককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তাদের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ এবং উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়। একই সাথে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে ধর্ষণবিরোধী মানববন্ধন আয়োজন করবেন বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code