মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতান আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলের নাম ফয়াজ আলী (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফয়াজ আলী ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার বাবা সুলতান আলীর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জায়গা-জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed