কোম্পানীগঞ্জে ৭৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক রুবেল মিয়া (২৫) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়ার নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্য ও জব্দকৃত যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
পুলিশের প্রাথমিক ধারণা, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
এ ঘটনায় আটক রুবেল মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।”
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed