Main Menu

ঢাকা-ম্যানচেস্টার সরাসরি বিমান চলাচল শুরু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। প্লেন সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী রোববার (৫ জানুয়ারী) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে বিমানেে নতুন এ রুটে বিজি ০০৭ ফ্লাইট উদ্বোধন করেন।

Manual8 Ad Code

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে।

Manual8 Ad Code

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্খা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।

Manual3 Ad Code

জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এরমধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি প্লেন রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code