লালবাজারে পংখিরাজ মাছ, জনতার ভীড়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে পংখিরাজ মাছ বিক্রির জন্য এসেছে। পংখিরাজ মাছ এর খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে বিরল প্রজাতির মাছটি একনজর দেখার জন্য ক্রেতা ও দর্শনার্থীরা ভীড়জমান। অনেকে মন্তব্য করেছেন সিলেটে এই প্রথম লালবাজারে পংখিরাজ মাছ বিক্রির জন্য এসেছে। মাছ আসায় লালবাজারের পরিচিতি ছড়িয়ে পড়ছে।
সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারে অতীতেও বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বিক্রি হয়েছে। সৌখিন ক্রেতাগণ খবর পেলেই দূরদূরান্ত থেকে এসে বড় মাছ ক্রয় করে নিয়ে যান।
জানা যায়, রোববার (৫ জানুয়ারি) ভোরে একজন বিক্রেতা চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের একটি পংখিরাজ মাছ বিক্রির জন্য লালবাজারে নিয়ে এসেছেন। মাছটির ওজন প্রায় ৩৮ কেজি। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রির জন্য দাম চাচ্ছে মৎস্য ব্যবসায়ী বাচ্চু মিয়া।
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু বলেন, বিরল প্রজাতির থাইল্যান্ডের পংখিরাজ মাছটি লালবাজারে এসেছে। মাছের খবর পেয়ে উৎসুক জনতা বাজারে ভীড় জমাচ্ছেন। এর আগেও বিভিন্ন সময় এই বাজারে বড় বড় মাছ এসেছে এবং বিক্রি হয়েছে। বাজার কর্তৃপক্ষ সব সময় বড় বড় মাছ সিলেটের মানুষদের খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। এতে লালবাজারের পরিচিতি ও সুনাম ছড়িয়ে পড়ছে।
Related News
সিলেটে ভুয়া আনসার সেজে গাড়ি তল্লাশি, ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আনসার সদস্যের ভুয়া পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টিRead More
সিলেটে কম্পিউটারের দোকানে আগুন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর মীরবক্সটুলার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।Read More



Comments are Closed