Main Menu

মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : দেশের প্রখ্যাত আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং সিলেটের দক্ষিণ সুরমার জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Manual5 Ad Code

রোববার (৫ জানুয়ারী) বিকেল পৌণে ৫টায় অসুস্থ অবস্থায় হবিগঞ্জ থেকে সিলেট নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। রোববার বেশি অসুস্থতাবোধ করলে তাকে হবিগঞ্জ থেকে সিলেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছিল। শেরপুরে আসার পর তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের নামাজে জানাজা তার নিজ প্রতিষ্ঠিত হবিগঞ্জের উমেদনগরে জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানে আগামীকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে হুজুরের বয়স ছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Manual4 Ad Code

১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাওলানা তাফাজ্জুল হক অন্যতম হাদিস বিশারদ ছিলেন।

জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস ছিলেন তিনি। এছাড়া তিনি মহিলাদের ইসলামী শিক্ষা বিস্তারে হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠা করেছেন।

ইসলামী শিক্ষা বিস্তারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার মৃত্যুতে সিলেটসহ গোটাদেশের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি, সহ-সভাপতি শায়খ জিয়া উদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহাসচিব নুর হোসাইন ক্বাসেমী, সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর শোক

দেশ বরেণ্য আলেমে দ্বীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুম শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক-হবিগঞ্জি’র রূহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট এর শোক

Manual7 Ad Code

সিলেটের স্বনামধন্য আলেমে দ্বীন, দেশের অন্যতম শীর্ষ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট এর শাইখুল হাদিস ও হবিগঞ্জ উমেদনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারি প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ নজির আহমদ, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দীন ৷
নেতৃবৃন্দ এক শোকবার্তায় আল্লামা হবিগঞ্জী রাহ. এর রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code