Main Menu

সিলেটে ৮৮০০ পিস ইয়াবাসহ আটক ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৮৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় মা-মেয়েসহ ৫জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থেকে ৮ হাজার ১৫ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোলাপগঞ্জ পৌরসভা গেইটের সামনে থেকে তাদেরকে আটক তরে।

আটককৃতরা হচ্ছে, বগুড়া জেলার ধূনট থানার বাড়িয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম ওরফে রাজীব (৩১), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ইব্রাহিমপুরের মো. জাফর আলতাফের ছেলে মোহাম্মদ আসিফ আফরোজ মৌসুম (২৩) ও জামালপুর জেলার ইসলামপুর থানার নাইপতার চড়ের মৃত মোনা হোসেনের ছেলে মো. মনির (২১)।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একইদিন রাত ৯টার দিকে জকিগঞ্জ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ­মোল্লাপাড়া গ্রামের মানিক মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৪) ও মেয়ে রোজিনা আক্তার মুক্তা (১৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে জকিগঞ্জের বড়পাথর গ্রামের মাদ্রাসা বাজার থেকে তাদের আটক করে।

আটক মা-মেয়ে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed