Main Menu

সাংসদ ইউনুস আলী সরকার আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার খাঁন বিপ্লব।

১৯৫৩ সালের ১৫ জুন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায় জন্মগ্রহণ করেন ডা. ইউনুস আলী সরকার। ২০১৪ ও ২০১৮ সালে টানা দুই মেয়াদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন তিনি।

ডা. ইউনুস আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন।

Share





Related News

Comments are Closed