কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানে অন্তত ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২ জন ক্রু রয়েছেন। ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আরোহীরা আদৌ বেঁচে আছেন কি-না তা এখনও জানা যায়নি। জরুরি উদ্ধার তৎপরতা চলছে।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের বাণিজ্যিক রাজধানী আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু পরেই দুর্ঘটনার কবলে পড়ে বেক এয়ারের ওই বিমানটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, খবর পেয়ে জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, বিমানটি আলমাটি থেকে রাজধানী নুরসুলতানে যাওয়ার সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে ৯৫ জন যাত্রী ও পাইলটসহ ৫ জন ক্রু ছিলেন।
এদিকে দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এক নারী চিকৎকার করে অ্যাম্বুলেন্স ডাকছেন। চারপাশ থেকে আগুন আর ধোয়া বের হচ্ছে।
ইতোমধ্যে বিশেষ কমিশন বিমান দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
Related News
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।Read More
৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে উদ্ধার করল ১১ বছরের হাজরত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরRead More



Comments are Closed