Main Menu

সিলেটে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারাবিশ্বের মানুষ এমন এক সূর্যগ্রহণ অবলোকন করেছে, যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে এক আগুনের বলয় দেখা গেছে। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

বিজ্ঞান আন্দোলন মঞ্চ এই বিরল মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করার জন্য সারাদেশে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করেছিল।

সিলেটেও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ৮ মিনিট পর্যন্ত সোলার ফিল্টার এর মাধমে সূর্যগ্রহণ দেখার আয়োজন করে। সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪০০ জন দর্শনার্থী এই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের বিভাগীয় সমন্বয়কারী প্রণব জ্যোতি পালের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পে’ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ কালে উপস্তিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের আআহমদ চৌধুরী সুমন, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান এর সহকারী অধ্যাপক মাধব রায়, ভুমি সন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর, জগন্নাথ পুর সরকারী কলেজের প্রভাষক অশেষ দেব, পথশিশু বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশর সমন্বয়কারী মাইক শেরিফ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সিলেট জেলা সংগঠক পাপ্পু চন্দ, সন্জয় শর্মা।

তিন ঘন্টাব্যাপী ক্যাম্পে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রণী-পেশার মানুষ, যাদের মধ্যে ৫ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ দর্শনার্থীরাও এসেছিলেন।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ।
সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পে শেষে বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলা হয় আগামী বছরব্যাপী বিজ্ঞান আন্দোলন মঞ্চ বাঙালি বিজ্ঞানীদের পরিচয় করে দিতে নানা আয়োজন করবে।

Share





Related News

Comments are Closed