তুরস্কে নৌকাডুবিতে বাংলাদেশিসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিতলিসের একটি হ্রদে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া উদ্ধার করা হয়েছে ৬৪ জনকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে প্রদেশের লেক ভান হ্রদে এ দুর্ঘটনা ঘটে। বিতলিসের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।
এদিকে ডুবে যাওয়া ওই নৌকায় ঠিক কতো জন যাত্রী ছিল তা স্পষ্ট নয়। নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত জানা যায়নি। খবরে বলা হয়, লেক ভান হ্রদটি ইরান সীমান্তের কাছে। ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অভিবাসন প্রত্যাশীরা নিয়মিতই এই হ্রদ পাড়ি দিয়ে তুরস্কে প্রবেশ করে।
গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি লেক ভানের উত্তর তীরের দিকে আদিলসেভাজ জেলা অভিমুখে যাওয়ার পথে উল্টে পড়ে ও ডুবে যায়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই ৫ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া হাসপাতালে মারা যান আরো দু’জন।
এর বাইরে উদ্ধার হওয়া ৬৪ জনকে নিকটবর্তী হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। জরুরি বাহিনী ও পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর ডুবুরিরা উদ্ধারকাজে অংশ নেয়।
Related News
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।Read More
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহতRead More



Comments are Closed