সিলেট নগরের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের অবকাঠামো উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ‘আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে সিলেট নগরের অবকাঠামো উন্নয়নে এক হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সিসিক সূত্র জানায়, সিলেট নগরীর উন্নয়নে এক হাজার দুইশত কোটি টাকার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার একনেকের সভায় এক হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়।
বড় এ বরাদ্দ দিয়ে নগরীর খাবার পানি সরবরাহের লাইন বসানো, ওয়াটার ট্রিটমেন্ট ল্যাব নির্মাণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হেলথ কার্ড সার্ভিস চালু এবং ছড়া-খাল সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে চার হাজার ৩৬৬ কোটি ১২ লাখ এবং সংস্থা নিজস্ব অর্থায়ন করবে ২৪৫ কোটি ৫০ লাখ টাকা।
পাস হওয়া প্রকল্পগুলো হলো- নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ’ ও ‘মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ’, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন (দ্বিতীয় সংশোধন)’, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ’, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’, শিল্প মন্ত্রণালয়ের ‘চামড়া শিল্পনগরী, ঢাকা (চতুর্থ সংশোধিত)’ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘হাওর এলাকায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্প।
Related News
জিডিএফ’র আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়নRead More
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More



Comments are Closed