Main Menu

৩০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ৩০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দিনটিকে তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার কথাও উল্লেখ করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ে কথা জানান।

রিজভী বলেন, ৩০ ডিসেম্বর বিএনপির উদ্যোগে সমাবেশ করা হবে। সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ওই দিনে দেশব্যাপী বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।

তিনি বলেন, গোটা জাতির প্রত্যাশা ছিল ২০১৪ সালে বিনা ভোটে সরকার গঠন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির জন্য হয়তো তাদের অনুশোচনা হবে এবং গণতন্ত্র উত্তরণের একটা পথ দেখানো হবে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য কোনও দিক নির্দেশনা থাকবে আওয়ামী লীগের কাউন্সিলে। কিন্তু জাতি চরমভাবে হতাশ হয়েছে। কোনও পথ কিংবা আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে এই কাউন্সিল।

Share





Related News

Comments are Closed