Main Menu

পিইসিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সূচি

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রবিবার পুনঃপরীক্ষার এ সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী প্রতিদিন দুটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি এবং বিকালে প্রাথমিক বিজ্ঞান। ২৬ ডিসেম্বর সকালে বাংলা এবং বিকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ২৮ ডিসেম্বর সকালে গণিত এবং বিকালে ধর্ম ও নৈতিক শিক্ষা অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

এছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকালে আরবি, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকালে বাংলাদেশ ও বিশ্ব পিরিচয় এবং বিজ্ঞান, ২৮ ডিসেম্বর সকালে গণিত এবং বিকালে কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

Manual7 Ad Code

প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে।

Manual1 Ad Code

এর আগে গত ১৯ ডিসেম্বর হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী বহিষ্কৃত পিইসি এবং অন্যান্য সমমানের শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়ার এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code