সাড়ে ৩ কিলোমিটার সড়কে ১২ স্পিডব্রেকার!
বিশ্বনাথ প্রতিনিধি : সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন সিলেটের বিশ্বনাথ-রশিদপুর সড়কে মাত্র ৩ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কে থাকা ১২টি উঁচু স্পিডব্রেকার অপসারণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালমান আহমদ রাব্বানী স্মারকলিপিটি প্রদান করেন।
স্মারকলিপি ছাত্রলীগ নেতা উল্লেখ করেন, মাত্র সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ বিশ্বনাথ-রশিদপুর সড়কে স্থাপন করা ১২টি উঁচু স্পিডব্রেকারের মধ্যে জনগুরুত্বপূর্ণগুলো রেখে অন্যান্যগুলো অপসারণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছেন। কারণ স্পল্প দৈর্ঘ্যের এ সড়কে থাকা এতোগুলো স্পিড ব্রেকার সড়ক দূর্ঘটনা কমানোর পরিবর্তে বরং আরো বৃদ্ধি করেছে।
এসড়ক দিয়ে রোগীদের বহনের ক্ষেত্রে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। জনগুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত স্পিডব্রেকার প্রতিনিয়ত যেনো ছোট-বড় দুর্ঘটনার সঙ্গি হয়ে দাঁড়িয়েছে। আর মাত্রারিক্ত উচু স্পিড ব্রেকারে ঝাঁকুনিতে আঘাতপ্রাপ্ত হন যাত্রীরা। আর এনিয়ে সড়ক দিয়ে চলাচলকারী অনেক যাত্রীদের সাথে সিএনজি চালিক অটোরিক্সা বা বাস চালকদের কথা কাটাকাটিও হয়। তাই জনগুরুত্ব বিবেচনা করে সড়কের মধ্যে থাকা ১২টি স্পিডব্রেকারের মধ্যে অতি প্রয়োজনীয়গুলো রেখে দ্রুত অন্যান্যগুলো অপসারণ করে জনদুর্ভোগ কমানোর দাবী জানিয়েছেন ছাত্রলীগ নেতা সালমান আহমদ রাব্বানী।
স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, এব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed