Main Menu

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক যুবক (৩০) আত্মহত্যা করেছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের কাছে ঢাকাগামী কালনী ট্রেনের নীজে ঝাপ দিয়ে সে আত্নহত্যা করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, কালনী ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ছাড়ার পর যুবকটি দৌড়ে গিয়ে ৩ নম্বর বগির নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed