খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিহিংসার বিচারে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১২ ডিসেম্বর মুক্তি না দিয়ে কোন টালবাহানা করলে ঐদিন থেকে সিলেট সহ সারা বাংলাদেশের রাজপথে জিয়ার আদর্শের সৈনিকেরা দখল নিবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বুধবার (১১ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তির লক্ষে সন্ধ্যায় সিলেট নগরীতে এক বিশাল মশাল মিছিল শেষে নেতা কর্মীদের শপথ বাক্য করানোর মধ্যে দিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকসি, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মহানগর বিএনপির উপদেষ্টা সাইদুর রহমান ভুদূড়ী, মহানগর বিএনপির ত্রান ও পুর্নবাসন সম্পাদক মনিরুল ইসলাম, মহানগর বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর সাত্তার মামুন, রফিকুল বারী রোমান, আজিজুর রহমান, মাসুদ আহমদ কবির, খালেদ আকবর চৌধুরী, দেওয়ান রেজা মজিদ, মন্জুর হোসেন মজনু, সোহেল আহমদ, আবু সাইদ মো তায়েফ, মারুফ আহমেদ টিপু, হোসেন আহমদ রুহুল, দবির আহমদ, লাহিন আহমদ, তাজ উদ্দিন টিটু,আলতাফ হোসেন টিটু, সোনাহর আলী সোহেল, ফজলে এলেহী পাপ্পু, আলি সোহেল, মোস্তাক আহমদ, রাসেল আহমদ, রোহেল আহমদ কোরেশী, আব্দুল মান্নান, রুবেল আহমদ, আমিনুর রশীদ রাজন, বিশ্বজৎ দেব শেখর,সিদ্দিকুর রহমান রুহেল, জাকির হোসেন, কাউছার হোসেন রকি, শাহিন আহমেদ সহ সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়,হোসেন খান ইমাদ, শিবলু আহমেদ, কাওছার আহমেদ, সাকির আহমেদ, ফখরুল ইসলাম।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed