Main Menu

ইবিতে পেশা ভিত্তিক আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত

Manual3 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ‘এসো যুক্তির চোখে বিশ^ দেখি’ শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) পেশা ভিত্তিক আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিশ^বিদ্যালয়ে পেঁয়ারা তলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

জানা গেছে, বিজয় দিবসকে সামনে রেখে বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এর অংশ হিসেবে বুধবার আঞ্চলিক পেশা ভিত্তিক রম্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়- ‘আমার জেলায়, আমার পেশায়, আমিই সেরা এই বাংলায়’।

Manual8 Ad Code

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক টিভি বিতার্কিক ও বর্তমান আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক ট্রেজারার ও বর্তমান ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহবায়ক শাহাদাত হোসেন নিশান। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ, বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরা, সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির সভাপতি খালিদ হাসান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি বুলবুল, খালেদা জিয়া হলে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাছুমা আক্তার মৌ উপস্থিত ছিলেন।

এসময় বিতর্কে বগুড়া থেকে ডিজিটাল ঘটক হিসেবে জিয়া হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সোহান, নোয়াখালি থেকে ঘুষখোর সরকারী কর্মকর্তা হিসেবে পিয়াস, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বিক্রেতা হিসেবে মাহদী, ঢাকা থেকে হাজির বিরিয়ানি বিক্রেতা হিসেবে নীলা, বরিশাল থেকে লঞ্চের সুপারভাইজার হিসেবে রাসেল, চট্রগ্রাম থেকে পিঁয়াজ ব্যবসায়ী হিসেবে রায়হান, কুষ্টিয়া থেকে টিকটক সুন্দরী হিসেবে বিন্দু, রংপুর থেকে রাঁধুনি হিসেবে সাজেদা আক্তার জলি বিতর্ক করেন।

Manual4 Ad Code

বিতর্ক শেষে উপস্থিত অতিথিরা সবার মাঝে পুরস্কার তুলে দেন এবং একইসাথে ইসলামী বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code