ইউটিউব-ফেসবুকে মিথ্যা তথ্য দেওয়ায় আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: ইউটিউব ও ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে ধর্মীয় মূলবোধ ও অনুভূতিতে আঘাত, উস্কানি প্রদানের অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃত তানিম আহমদ (১৮) মোগলাবাজার থানার কুচাই গ্রামের দিলু মিয়ার ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি’র মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় এসআই (নি:) খোকন দাস, এসআই (নি:) দেবাশীষ দাস, এসআই (নি:) অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এসএমপি’র মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed