তাহিরপুরে নৌপথে চাঁদা আদায়কালে আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নৌপথে কয়লা পরিবাহী নৌযান আটক করে চাঁদা আদায়কালে সুনামগঞ্জের তাহিরপুরের ছয় চিহ্নিত পেশাদার চাঁদাবাজকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদী থেকে চাঁদাবাজচক্রের সদস্যদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রজব আলীর ছেলে কামরুল হাসান, একই গ্রামের মৃত তাহির আলীর ছেলে শাহিবুর রহমান, আব্দুল হেকিমের ছেলে দুলাল মিয়া, আব্দুল কুদ্দুছের ছেলে রইছ মিয়া, মৃত আবুল ফজলের ছেলে জুয়েল মিয়া, আব্দুল হারিছের ছেলে জসিম উদ্দিন।
এ সময় চাঁদাবাজ চক্রের হেফাজতে থাকা আদায়কৃত চাঁদার বিপুল পরিমাণ নগদ টাকা ও তাদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদীর নৌপথে কয়লা পরিবাহী বিভিন্ন নৌযান আটকিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছিল একদল চিহ্নিত চাঁদাবাজ। এ খবর পেয়ে থানার এসআই দীপংকর বিশ্বাস, এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে চাঁদাবাজ চক্রের ওই ছয় সদস্যকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed