অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার শরীফপুর লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ডের একশ গজের ভিতর থেকে তাদেরকে আটক করে বিজিবি শরীফপুর আমতলা ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। বিজিবির দাবি তাঁরা বাংলাদেশী নাগরিক।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারি কমান্ডার হাসিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল লালারচক সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে তিনজনকে আটক করেন। আটকৃতরা হলেন কুড়িগ্রামের পশ্চিম ছাদ গোলাপপুর এলাকার বাসিন্দা ফজলুল হকের পুত্র মো. রুবেল মিয়া, বগুড়ার পান্নাপাড়া এলাকার হাবিবুর মন্ডলের পুত্র মো. আরিফুল মন্ডল, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মৃত হাওলাদ সুত্রধরের পুত্র বাবু সুত্রধর।
বিজিবি আরো জানায়, রুবেল মিয়া ও আরিফুল মন্ডল ১ বছর ধরে ভারতের ব্যাঙ্গালোরে একটি গার্মেন্টেসে চাকুরি করছেন এবং বাবু সুত্রধর কিছুদিন আগে ভারতে তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এঘটনায় বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারি কমান্ডার হাসিবুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করবেন।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক সাংবাদিকদের জানান, ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। তাঁরা অনুপ্রবেশকারী নন। তাঁদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed