দক্ষিণ সুরমায় চুরির গরুসহ ইউপি সদস্য আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চুরির গরুসহ আটক ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটক সুমিতুর রহমান সুমিত (৩২) দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউয়িনের ৬নং ওয়ার্ডের সদস্য ও চান্দাই মাঝপাড়া গ্রামের মটুক মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে চুরির গরুসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গরুর মালিক আসক আলী বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা (নং-২৭৩) দায়ের করেন। ওই মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।
জানা গেছে, গত ৪ নভেম্বর সোমবার দিবাগত রাতে তেতলী ইউনিয়নের ছমিপুর এলাকার মোহাম্মদ রমিজ আলী বাবুর্চির বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়। মঙ্গলবার সকালে উঠে তিনি গরুগুলোর খোঁজ করতে থাকেন। অনেব খোঁজাখুজির পরও গরুগুলো না পেয়ে তিনি সাদ্দাম মিয়া ও ফুল মিয়াসহ বেশ কয়েকজন কসাইর কাছে খোঁজ করেন।
তখন সাদ্দাম মিয়া ও ফুল মিয়া তাকে বলেন সকালে ইউপি সদস্য সুমিতুর রহমান সুমিতের বাড়িতে তারা তিনটি গরু কেনার জন্য দামদর করেছেন। এমন খবরে ইউপি সদস্য সুমিতের বাড়িতে ছুটে যান গরুর মালিক মোহাম্মদ রমিজ আলী বাবুর্চি। সেখানে তার গরুগুলো বাঁধা দেখে তিনি সাথে সাথে দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ইউপি সদস্যের বাড়িতে এসে তিনটি গরুসহ তাকে আটক করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed