নেত্রকোনায় ১০টি ভারতীয় গরু আটক
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় আটক করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার বিকাল পৌনে তিনটার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তের চারুয়াপাড়া এলাকা এই গরু গুলো আটক করা হয় বলে জানান নেত্রকোনা ৩১ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক, উপ অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান।
উপ অধিনায়ক জানান, চারুয়াপাড়া বিওপি‘র হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি দল টহল দিচ্ছিল। এ সময় চোরাকারবারিরা ভারতীয় গরু দেশের অভ্যন্তরে নিয়ে আসার খবর পান। তখন দ্রত অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ১১৪৪ হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাইজপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
উপ অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান আরো জানান, আটক গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে। এই গরুর বাজার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা হবে বলে জানান তিনি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed