সৌদিতে হামলায় ৫ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন সীমান্তের কাছে হামলায় সৌদি আরবের অন্তত পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের জিজান প্রদেশে হামলা হয়েছে। গত দুদিনের এই হামলায় অন্তত পাঁচ সৌদি সেনা নিহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
আনাদোলু বলছে, সেনারা কীভাবে নিহত হয়েছে কিংবা কারা হামলা চালিয়েছে সেব্যপারে এসপিএ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। দেশটির দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশে ওই পাঁচ সৈন্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
২০১৪ সালে রাজধানী সানা দখলে নেয়ার পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। তারপর থেকেই দেশের বাইরে তিনি।
জাতিসংঘ বলছে, সৌদি আরব ও ইয়েমেনের এই যুদ্ধে হাজার হাজার ইয়েমেনির প্রাণহানি ও আরো এক কোটি ৪০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed