‘যুবকরাই দেশের মুল চালিকাশক্তি’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন, যুবকরাই দেশের মুল চালিকাশক্তি। যুব সমাজকে কাজে লাগিয়ে যেকোনো দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব। বর্তমান সরকার দেশের দরিদ্রতা দূর করে একটি সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের কারিগরি শিক্ষা প্রদান করছে। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে যুব সমাজের ভূমিকা অপরিসীম।
তিনি শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, অনুদান, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোঃ শুয়েব, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আপ্তাব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসলাম উদ্দিন, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান এজেড রওশন জেবিন রুবা, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলা উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজাহারুল কবিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিফুর রহমান আফিফ, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ শেপুল, ধ্রæবতারার সাধারন সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
সভার পূর্বে যুব দিবসের র্যালীতে যোগদান ও নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed