সিলেটে বিনামূল্যে ঠোঁটকাটা অপারেশন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহব্যাপী বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন সম্পন্ন করেছে মিশন রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল।
রোটারি ক্লাব অব জালালাবাদের আয়োজনে ও সিলেট শেভরনের পৃষ্ঠপোষকতায় গত ২৪ অক্টোবর থেকে শুরু হয় ৩১ অক্টোবর পর্যন্ত চলে এবং ১ অক্টোবর অপারেশনকৃত রোগীদের ফলোআপের মাধ্যমে এই বিনামূল্যে ঠোঁটকাটা তালুকাটার কার্যক্রম সম্পন্ন হয়।
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের এই মিশনে প্রায় পাঁচশতাধিক রোগী থেকে ১৪০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এর মধ্যে ৭৫ জন রোগীর সফলভাবে অপারেশন হয়।
মিশন রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের এই টিমে মোট ২০জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। ৩০ সদস্যদের মধ্যে ৪ জন সার্জন, ৪ জন এনেস্থেশিয়লজিস্ট, ৪ জন শিশু বিশেষজ্ঞ, ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৫ জন সহকারী ছিলেন।
রোটারি ক্লাব জালালাবাদ সিলেটের সভাপতি মাসুদ আহমদ বলেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মূলত মানব সেবার উদ্দেশ্যেই গঠিত। বিগত ৬ বছর ধরে মিশন রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় তারা বিনামূল্যে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের সেবা দিয়ে আসছেন। এখানে রোগীকে হাসপাতালে আসা যাওয়ার খরচ ব্যতীত আর কোন খরচ বহন করতে হয় না।
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুস সালেমের তত্ত্বাবধানে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের এই মিশনে সহযোগিতা করেন ডা. সুশান্তু বিশ্বাস, ডা. আমিরুল হক. ডা. তামান্না তাবাসসুম, ডা. নাবিলা আক্তার, ডা. শিরিন জাহান চৌধুরী, ডা. আবু সাঈদ, ডা. স্বাগতা ভৌমিক, ডা. দিপ্ত শর্মা, ডা. সব্যসাচী দাস, ডা. সাইদুজ্জামান তুহিন, ডা. সাঈদ আহমদ, ডা. ইকবাল হোসেন, ডা. কাকলী রায়, ডা. বাপ্পি মহলদার, ডা. আলামিন, ডা. হোসাইন মোশতাক তানিম, ডা. ফয়জুল হাসান, ডা. শাজমিন আক্তার রুমা, ডা. ফাতেমা জান্নাত, তামান্না হান্নান, ডা. সাদিকুল ইসলাম, ডা. খাইরুল হোসেন, ডা. সঞ্জয় কুমার দাস, ডা. নওশিন আনজুম শর্মী, ডা. মাসুম মুশফিকুর রহমান, ডা. কামরুল হাসান, ডা. ফারজানা আক্তার।
এতে ভলান্টিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ৩য় ব্যাচের শিক্ষার্থী মাহদী আহমেদ চৌধুরী, ভলান্টিয়ার হিসেবে ছিলেন জহিরুল ইসলাম জুয়েল, তানজিনা আক্তার, তানজিদা আক্তার তিথি, সাফওয়ান আহমদ, মুয়িজ বকত চৌধুরী, শাহনেওয়াজ ফুয়াদ, দুর্জয় রায় প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২ বছর যাবত পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের এই মিশন ধারাবাহিকভাবে চলে আসছে।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed