মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি বস্তিতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাড়িয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ফারজানা (৭), নূপুর (১১), রুবেল (১০), রমজান (৮), শাহিন (৯) ও রিয়া মনি (১০)। এদের মধ্যে সন্ধ্যার পর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া মারা যায়। সবার লাশ সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, মনিপুর স্কুল এলাকায় একজন বিক্রেতা গ্যাসের সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। সিলিন্ডার দিয়ে বেলুন ফোলানোর সময় এটির বিস্ফোরণ ঘটে। এ সময় আশেপাশে অনেকে দাঁড়িয়ে ছিলেন। সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের সোহরাওয়ার্দী মেডিক্যাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহতদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে কারও মাথায় আঘাত লেগেছে। এক শিশুর নাড়ি বেরিয়ে গেছে। জান্নাত নামে এক নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এক শিশু ঝলসে গেছে। তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- সোহেল (২৫), রিকশাচালক জুয়েল (৩০), জান্নাত (২৫), তানিয়া (৭), মীম (৭) বায়েজীদ (৯) অজুফা (৭) জাামিলা (৭) সিয়াম (১১) অজানা (৭) মোস্তাকিম (৭) নিহাদ(৮) মোরসালিনা(৯) অর্নব/রাকিব(১০) জনি (৯) সহ আরও অনেকে।।
এদিকে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি বস্তিবাসীদের কোনো ঘরেই রান্না হচ্ছে না। নিহত আর আহতদের আত্মীয় স্বজনদের কান্না আর আহাজারিতে ভাড়ি হয়ে উঠেছে পুরো এলাকা। শত শত উৎসুক মানুষের ভীড়। তবুও কারো যেন সান্ত্বনা দেয়ার ভাষা নেই।
গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের লোমহর্ষক বর্ণণা দিতে গিয়ে প্রতক্ষ্যদর্শী সোহাগ নামের এক তরুণ বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ অনেক জোরে একটা শব্দ শুনে জেগে উঠি। ভাবছিলাম আমরা কারেন্টের চোরাই লাইন ব্যবহার করি। সেটার ট্রান্সমিটার বাস্ট করেছে। দেখি আমার ঘর কাঁপছে। পরে বাইরে আইস্যা দেখি রাস্তায় রক্ত আর মাংস ছিটিয়ে রয়েছে। চারদিকে ধোয়া আর ধোয়া। বাচ্চারা ছিঁটাই রয়েছে। কেউ মরা, কেউ জীবিত, কেউ গোংড়াচ্ছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual6 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More



Comments are Closed