Main Menu

মৌলভীবাজারে লোটোকে ৪০ হাজার টাকা জরিমানা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইতালিয়ান ব্র্যান্ডশপ লোটোর মৌলভীবাজারের পশ্চিম বাজার শাখাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

পূর্ব অভিযোগের ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) এ জরিমানা করা হয়।

Manual7 Ad Code

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট মুজিবুর রহমান নামে এক ক্রেতা ৭৯৫ টাকা দিয়ে এক জোড়া জুতা কিনেন লোটো থেকে। জুতা কেনার পরদিন তা নষ্ট হয়ে গেলে তিনি লোটোর শোরুমে গিয়ে তা চেঞ্জ করে দিতে বললে তারা অপারগতা প্রকাশ করেন।

Manual7 Ad Code

পরে তিনি জেলা ভোক্তা অধিকারে অভিযোগ করলে উভয়পক্ষকে ডেকে শুনানি গ্রহণ করা হয়। উভয়পক্ষের অভিযোগ শুনে জেলা ভোক্তা অধিকারের পরিচালক লোটোকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আল-আমিন জানান, লোটোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫ ভাগ অভিযোগকারীকে দেয়া হবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code