Main Menu

বানিয়াচংয়ে মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে গাড়ির বাম্পারে ঝুলে থেকেও বাঁচতে পারেনি ৭ বছরের শিশু শাহরিয়ার তানভীর। বানিয়াচং উপজেলার গরীব হোসেন মহল্লা এলাকায় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে প্রায় ২শ ফুট দূরে নিয়ে ফেলে দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত তানভীর গরীব হোসেন মহল্লার আতাউর রহমানের ছেলে ও স্থানীয় এইচএম কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র।

Manual5 Ad Code

কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক হেলিম মিয়া জানান, দুপুরে ক্লাস শেষে বাড়ি ফিরছিল তানভীর। পথিমধ্যে ৫/৬ নম্বর বাজার থেকে হবিগঞ্জগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দেয়। শিশুটি গাড়ির সামনে থাকা বাম্পারে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করে। এ সময় রাস্তার দু’পাশে উপস্থিত লোকজন মাইক্রোবাসটি থামাতে চিৎকার করলেও থামেনি চালক। প্রায় ২শ ফুট টেনে নিয়ে যাওয়ার পর আর ঝুলে থাকতে পারেনি শিশু তানভীর। অবশেষে তার দেহ রাস্তায় পড়ে যায়। অর্ধমৃত অবস্থায় তাকে ফেলে রেখে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় চালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

নিহত তানভীরের বাবা আতাউর রহমান বলেন, তার মা খাবার নিয়ে অপেক্ষা করছিলেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। মায়ের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পাষণ্ড ওই গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালককে আটকের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code