সাভারে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফা পাইকের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার ( ২৩)। সোহাগ নতুন ডিইপিজেডে অপারেটর হিসেবে কাজ করতেন আর সাদিয়া ছিলেন গৃহিণী। খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সোহাগ তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এ সময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগ ও সাদিয়ার মরদেহ পায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed