বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টির মধ্যে উপজেলার পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার ও দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি কোচ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় মহাসড়কে পৌঁছে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জানান, দুর্ঘটনাকবলিত কোচটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত অন্তত ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed